সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দেশে ফিরেছেন বশিরসুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির তিন দিনের চীন সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। সুদানের যুদ্ধবিধ্বস্ত দারফুর অঞ্চলের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর পরও সফরের সময় চীন তাঁকে গ্রেপ্তার না করায় জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এএফপি।মোটা হলে ছাঁটাইরাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পুলিশ বাহিনীর স্থূল সদস্যদের ওজন কমানোর নির্দেশ দিয়েছে। অন্যথায় তাদের ছাঁটাই করা হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীদের কাছে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পুলিশ বাহিনীর এক-পঞ্চমাংশ সদস্য ছাঁটাই করাসহ বাহিনীর সদস্যদের পেশাদারি বাড়ানোর ব্যাপারে অঙ্গীকার করেন।এএফপি।দ্বিপক্ষীয় বৈঠকপাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত বৃহস্পতিবার লন্ডনে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। এ সময় দুই নেতা ইউরোপের বাজারে পাকিস্তানের প্রবেশাধিকারের বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন নিয়ে আলোচনা করেন। একই দিন যুক্তরাজ্যের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন জারদারি। এপি।