সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বাচ্চার বদলে গাড়ি!ভারতের রাজস্থান রাজ্যের সরকার বন্ধ্যাত্ব গ্রহণে আগ্রহী ব্যক্তিদের জন্য পুরস্কার ঘোষণা করেছে। এ পুরস্কারের তালিকায় রয়েছে টেলিভিশন সেট, এমনকি টাটা মোটরসের ন্যানো গাড়িও। রাজ্যের ঝুনঝুনু জেলার একজন স্বাস্থ্য কর্মকর্তা গত শুক্রবার জানান, ‘আমরা বন্ধ্যাত্বকরণ কর্মসূচিকে এগিয়ে নিতে চাই। এ লক্ষ্যে আজ (শুক্রবার) থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা বন্ধ্যাত্ব গ্রহণ করবেন, তাঁদের লটারির মাধ্যমে ওই পুরস্কার দেওয়া হবে।’ এএফপি।দাবানলের কারণেযুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে দাবানলের কারণে প্রথম পারমাণবিক বোমার জন্মস্থান লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া লস আলামোস শহর ও এর আশপাশের এলাকা থেকে ১২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত রোববার শুরু হওয়া ওই দাবানলে প্রায় ৩৭৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। পিটিআই।বোমা বিস্ফোরণেআফগানিস্তানের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে গতকাল শনিবার একটি মিনিবাসে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের ১১ জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা সবাই আফগান শরণার্থী। জাবুল প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রসুলইয়ার জানান, পাকিস্তান থেকে আফগানিস্তানের গজনি প্রদেশে যাওয়ার পথে স্থানীয় সময় সকাল সাতটা ৫০ মিনিটের দিকে মিনিবাসটিতে বোমা আঘাত হানে। এতে ওই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার নারী ও দুই শিশুও রয়েছে। এএফপি।