সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন কঠোর হচ্ছেবিদ্যমান পশু সংরক্ষণ আইন আরও কঠোর করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। নতুন আইনে পশুপাখির প্রতি নির্দয় আচরণের সাজাস্বরূপ সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা এক কোটি ওন জরিমানার বিধান রাখা হচ্ছে। আগের আইনে কেবল সর্বোচ্চ ৫০ লাখ ওন জরিমানার বিধান ছিল। গতকাল সোমবার দেশটির খাদ্য, কৃষি, বন ও মৎস্যবিষয়ক মন্ত্রণালয় এ কথা জানায়। এএফপি।রিগ্যানের ভাস্কর্যযুক্তরাজ্যের লন্ডনে মার্কিন দূতাবাসের কাছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ভাস্কর্য গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। রিগ্যান মেমোরিয়াল ফান্ড ট্রাস্টের অর্থায়নে ভাস্কর্যটি গড়ে তোলা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস উপস্থিত ছিলেন। পিটিআই।