সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বিধ্বস্তকানাডায় গত সোমবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। টরন্টোর কাছে ওই দুর্ঘটনায় বিমানের পাইলট ও এক আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওন্টারিওর মারখামে বিস্ফোরণের পর সাইরাস এসআর-২০ বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। স্থানীয় একটি গণমাধ্যম জানায়, বিমানটি একটি খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ছাদে বিধ্বস্ত হওয়ার পর কারখানার ১৪ জন কর্মচারী বের হয়ে আসেন। এ সময় দুজন আহত হন। এএফপি।স্ত্রী হত্যার দায়েযুক্তরাষ্ট্রের টেক্সাসে স্ত্রী হত্যার দায়ে গত মঙ্গলবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় জন আলব্রাকে (৫৫) মৃত্যুদণ্ড দেন দেশটির আদালত। কারা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল ছয়টা ১০ মিনিটে জন আলব্রার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের নয় মিনিটের মধ্যে তিনি মারা যান। ১৯৯১ সালে আলব্রা তাঁর স্ত্রী ওয়েনডিকে একটি বন্ধুর অ্যাপার্টমেন্টে নিয়ে গুলি করে হত্যা করেন। এএফপি।বোমা হামলাকলম্বিয়ার পেস্তো শহরে রক্ষণশীল দলের প্রেসিডেন্ট প্রার্থী হুয়ান ম্যানুয়েল সান্তোসের প্রধান কার্যালয়ে বোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষ গত মঙ্গলবার এ তথ্য জানায়। পেস্তোর মেয়র ইদুয়ার্দো আলভারাদো জানান, অপরিচিত কিছু লোক মোটরসাইকেল থেকে সান্তোসের কার্যালয়ে বোমা ছুড়ে মারলে নয়জন আহত হয়। আহতদের মধ্যে তিনজন পুলিশ রয়েছে। ৩০ মে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন শুরু হওয়ার কথা। নির্বাচনে গ্রিন পর্টির আন্তানাস মোকাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সান্তোস। এএফপি।