সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দায়িত্ব নিলেন লাগার্দআন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হিসেবে গতকাল মঙ্গলবার দায়িত্ব নিয়েছেন ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী ক্রিস্তিন লাগার্দ। আইএমএফের প্রথম ও নারীপ্রধানকে সংস্থাটির ২৪ সদস্যের বোর্ড নির্বাচিত করেছে।এ পদে লাগার্দের প্রতিদ্বন্দ্বী ছিলেন মেক্সিকোর অগাস্টিন কারস্টোন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও উদীয়মান অর্থনীতির দেশ চীন, ভারত ও ব্রাজিলের সমর্থন নিয়ে আইএমএফের প্রধান হয়েছেন লাগার্দ। এএফপি।মেয়েকে হত্যাভারতের হরিয়ানা রাজ্যের কৈতাল জেলায় ‘পরিবারের সম্মান রক্ষায়’ ২০ বছর বয়সী মেয়ে মুকেশকে হত্যার অভিযোগে গতকাল মঙ্গলবার তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা নির্পিজিৎ সিং জানান, ৪৫ বছর বয়সী স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসে ফিরে যেতে রাজি না হওয়ায় তাঁকে হত্যা করা হয়। পারিবারিক চুক্তি অনুযায়ী, মুকেশের স্বামীর বাড়ির এক মেয়ের সঙ্গে তাঁর চাচার বিয়ে দেওয়া হয়। এর বিনিময়ে মুকেশের বিয়ে হয়। এএফপি।