সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
চলন্ত সিঁড়ি দুর্ঘটনাচীনের রাজধানী বেইজিংয়ে একটি পাতাল রেলস্টেশনের স্বয়ংক্রিয় চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় ১৩ বছরের এক বালক নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি লোক। গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে চলন্ত সিঁড়ি দিয়ে যখন লোকজন ওঠা-নামা করছিল, তখন সিঁড়িটি হঠাৎ উল্টোদিকে চলতে শুরু করে। এতে সিঁড়িতে থাকা লোকজন একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। পাতাল রেল স্টেশনটির পরিচালনাকারী প্রতিষ্ঠান বেইজিং এমটিআর করপোরেশন জানায়, যান্ত্রিক ত্রুটি থেকেই এ দুর্ঘটনা ঘটে। এএফপি। জীবনাবসানঅস্ট্রিয়ার সর্বশেষ সম্রাটের উত্তরাধিকারী অটো ফলহ্যাবসবার্গ গত সোমবার জার্মানিতে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। অটো হ্যাবসবার্গের মুখপাত্র এক বিবৃতিতে জানান, হ্যাবসবার্গ তাঁর ব্যাভারিয়ার বাড়িতে মারা গেছেন। হ্যাবসবার্গের জন্ম ১৯১২ সালে। ১৯১৯ সালে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতনের পর তিনি নির্বাসনে যেতে বাধ্য হন। তরুণ বয়সে নাৎসি সরকারের তাড়া খেয়ে তিনি আবার দেশে ফিরেছিলেন। হ্যাবসবার্গ প্রকাশ্যে নাৎসি সরকারের বিরোধিতা করেছিলেন। অটো হ্যাবসবার্গ দুই দশক ধরে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিবিসি।