সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মৃত্যুর খবর নাকচচীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক খবরে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, গণমাধ্যম ও ইন্টারনেটে প্রকাশিত সে দেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের (৮৪) মৃত্যুর খবর ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। চীনের কোন এলাকায় জেমিন রয়েছেন, এ বিষয়ে কেউ কিছু না জানলেও গত বুধবার অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে হংকংয়ের গণমাধ্যমে তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়। ১৯৯৩ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন জিয়াং জেমিন। ২০০৩ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন বিবিসি।পরিবহনমন্ত্রীর পদত্যাগনিজ মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন ব্রাজিলের পরিবহনমন্ত্রী আলফ্রেদো নাসকিমেন্তো। কেন্দ্রীয় অবকাঠামো সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি থেকে তাঁর মন্ত্রণালয়ের কর্মকর্তারা কমিশন নিয়েছেন বলে দেশটির ভেজা সাময়িকীতে প্রতিবেদন প্রকাশের পর আলফ্রেদো পদত্যাগ করেন। তিনি বিবিসিকে বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। এ ঘটনায় তদন্তে সর্বাত্মক সহযোগিতা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। বিবিসি।