সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তহবিল গঠনউত্তর-পূর্ব আফ্রিকার খরায় আক্রান্ত এক কোটি মানুষের সহায়তায় একটি যৌথ তহবিল গঠনের কার্যক্রম শুরু করেছে যুক্তরাজ্যের কয়েকটি সাহায্য সংস্থা। খরার কারণে ত্রাণ ও খাওয়ার পানির অভাবে হাজার হাজার পরিবার সোমালিয়া থেকে পালিয়ে কেনিয়ার দালাব শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। ধারণা করা হচ্ছে, ৬০ বছরের মধ্যে পূর্ব আফ্রিকায় এটাই সবচেয়ে ভয়াবহ খরা। জাতিসংঘ খরার এ পরিস্থিতিকে ‘মানবিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। বিবিসি।৫০ জন নিহতপাকিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে চার দিনব্যাপী আকাশ ও স্থলপথে চালানো অভিযানে ৪২ জন জঙ্গি ও আট সেনা নিহত হয়েছেন। আফগান সীমান্তের কাছে কুররমে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার পাকিস্তানের কর্মকর্তারা এ কথা জানান। তবে ওই প্রাণহানির বিষয়ে অন্য কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে কোনো সাংবাদিক ও ত্রাণকর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাকিস্তানের সেনাবাহিনী গত সোমবার ওই অভিযানের ঘোষণা দেয়। এএফপি।সেনা কমান্ডার গ্রেপ্তারক্রোয়েশিয়ায় দুর্নীতিবিরোধী পুলিশ গতকাল শুক্রবার দেশটির সেনাবাহিনীর কমান্ডার জেনারেল মিলিয়েঙ্কো ক্রুলইয়াককে গ্রেপ্তার করেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার শর্ত পূরণের লক্ষ্যে দুর্নীতি দমনের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। ক্রোয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা হিনা জানায়, জমি ক্রয় বা বিক্রির ক্ষেত্রে অবৈধ পথ বেছে নেওয়ার অভিযোগে ক্রুলইয়াককে গ্রেপ্তার করা হয়। পুলিশের এক মুখপাত্র জানান, তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। রয়টার্স। নতুন সেনাপ্রধানআইভরি কোস্টে বিদ্রোহীদের শীর্ষ কমান্ডার জেনারেল সোউমাইলা বাকাইয়োকোকে দেশটির সেনাবাহিনীর নতুন প্রধান করা হয়েছে। এ ছাড়া দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট লরা বাগবোর সেনাবাহিনীর সাবেক প্রধানকে সেনাবাহিনীর উপপ্রধান করা হয়েছে। সেনাবাহিনীর প্রধান ও উপপ্রধানের নিয়োগের এ প্রক্রিয়াকে আইভরি কোস্টে স্থিতিশীলতা ও সংহতি পুনঃস্থাপনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত বছরের নভেম্বরে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর সহিংসতায় দেশটিতে প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে। বিবিসি। গবাদিপশু আমদানিইন্দোনেশিয়া গতকাল শুক্রবার ঘোষণা দিয়েছে, আগামী তিন মাসে তারা অস্ট্রেলিয়া থেকে এক লাখ ৮০ হাজার গবাদিপশু আমদানি করবে। চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ায় পশু রপ্তানির ওপর থেকে অস্ট্রেলিয়ার সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে দেশটি এ ঘোষণা দিল। ইন্দোনেশিয়ার কসাইখানাগুলোতে পশুর সঙ্গে নির্মম আচরণ করা হয় বলে অভিযোগ তুলে গত মাসে অস্ট্রেলিয়ার সরকার ওই নিষেধাজ্ঞা আরোপ করে। রয়টার্স।