সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন চলাচল ব্যাহতবজ্রপাত ও ঝোড়ো বাতাসের কারণে বিদ্যুৎ-সরবরাহ বন্ধ থাকায় গত রোববার চীনে দ্রুতগতির ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এর মাত্র ১০ দিন আগে চীনে তিন হাজার ৩০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে বেইজিং ও সাংহাইয়ের মধ্যে এই হাইপ্রোফাইল রেলব্যবস্থা চালু করা হয়। বেইজিং রেলওয়ে ব্যুরো জানায়, বিদ্যুৎ-সরবরাহ বন্ধ থাকার কারণে ১৯টি ট্রেন ৯০ মিনিটের জন্য বন্ধ থাকে। এএফপি।ব্যয় বৃদ্ধির আশঙ্কাঅস্ট্রেলিয়ার বড় দুটি বিমান সংস্থা বলেছে, নতুন কার্বন কর আরোপের কারণে তাদের পরিচালনা ব্যয় বাড়তে পারে। তবে অতিরিক্ত এ ব্যয় বিমানের ভাড়া বাড়ানোর মাধ্যমে তারা সমন্বয় করবে। কোয়ান্টাস বলেছে, আগামী অর্থবছরে তাদের পরিচালনা ব্যয় ১১ কোটি থেকে সাড়ে ১১ কোটি মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে। ভার্জিন বলেছে, একই অর্থবছরে তাদের ব্যয় সাড়ে চার কোটি মার্কিন ডলার বাড়তে পারে। এএফপি।সতর্কতা জারিআগ্নেয়গিরি থেকে বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কায় ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। কর্মকর্তারা গতকাল সোমবার জানান, এ ঘটনায় সুলাওয়েসি দ্বীপের মাউন্ট লোকনের আশপাশের এলাকা থেকে ২৮ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এর মধ্যে কয়েক শ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এএফপি।চুল্লির পরীক্ষাজাপান গতকাল সোমবার বলেছে, তারা দুই দফায় পারমাণবিক চুল্লির প্রয়োজনীয় পরীক্ষা করবে। এর মধ্যে নিষ্ক্রিয় ৩৫টি চুল্লিকে অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষার দিনক্ষণের বিষয়ে তারা কিছু জানায়নি। সরকার বলেছে, প্রথম দফায় নিষ্ক্রিয় ৩৫টি চুল্লির পরীক্ষা করা হবে। দ্বিতীয় দফায় সব চুল্লির চাপ পরীক্ষা করা হবে। এএফপি।আত্মঘাতী বোমায়পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গতকাল সোমবার একটি রাজনৈতিক সভাস্থলের কাছে আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন। পুলিশ কর্মকর্তা গুমান হুসেন বলেন, গতকাল প্রদেশের বাটাগ্রা এলাকায় ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। বিবিসি ও পিটিআই।বিষাক্ত গ্যাসের কারণেবুলগেরিয়ার কেন্দ্রস্থলে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় একটি লরি থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার পর দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে প্রায় দুই হাজার ৩০০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, তুরস্কের একটি লরি রোমানিয়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এএফপি।