সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিঞ্চির চিত্রকর্মলেওনার্দো দ্য ভিঞ্চির পুনরাবিষ্কৃত একটি চিত্রকর্ম চলতি বছরের নভেম্বরে লন্ডনে প্রদর্শন করা হবে। গতকাল মঙ্গলবার ন্যাশনাল গ্যালারি এ কথা জানিয়েছে। ভিঞ্চির আঁকা ‘সালভাতর মুনদি’ নামের ওই চিত্রকর্মটির বর্তমান মূল্য ২০ কোটি মার্কিন ডলার হতে পারে। তবে চিত্রকর্মসংশ্লিষ্ট নিউইয়র্কভিত্তিক ব্যবসায়ী রবার্ট সাইমন বলেন, ‘আমি ন্যাশনাল গ্যালারিকে নিশ্চিত করেছি, প্রদর্শনীর শেষে চিত্রকর্মটি বিক্রির কোনো পরিকল্পনা নেই।’ এএফপি।অপ্রতিরোধীবিজ্ঞানীরা প্রথমবারের মতো যৌনবাহী রোগ গনোরিয়ার একটি ‘সুপারবাগ’ খুঁজে পেয়েছেন, যা কোনো অ্যান্টিবায়োটিক দিয়েই প্রতিরোধ করা যাচ্ছে না। ‘সুইডিস রেফারেন্স ল্যাবরেটরি ফর প্যাথজেনিক নেইসেরিয়া’র ম্যাগনাস ইউনেমো ও তাঁর সহকর্মীরা জাপানের কিয়োটো থেকে সংগৃহীত নমুনায় ওই সুপারবাগটি খুঁজে পান। বিজ্ঞানীরা জানান, এইচ০৪১ নামে এই সুপারবাগটি সহজেই যে কারও শরীরে স্থানান্তর হতে পারে, যা বিশ্ব জনস্বাস্থ্যের জন্য একটি হুমকি। রয়টার্স।