সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ছাড়া পেলেন সাতজনলেবাননের বেকা উপত্যকায় গত মার্চে অপহূত সাতজন এস্তোনীয় পর্যটককে গতকাল বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়েছে। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা যায়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দেশ সিরিয়া থেকে লেবাননে প্রবেশের পর এই সাতজন এস্তোনীয় সাইকেলচালককে অপহরণ করা হয়। তাঁদের শরীর-স্বাস্থ্য ভালো আছে। মুক্তি পাওয়ার পর পর্যটকদের বৈরুতে ফরাসি দূতাবাসে নেওয়া হয়। রয়টার্স। ৭০০ পুলিশ ছাঁটাইমিসরে প্রায় ৭০০ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে ছাঁটাই করা হবে। এ বছরের শুরুতে সে দেশে বিপ্লব চলাকালে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেবে। এসব পুলিশ কর্মকর্তা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনামলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে দেশটির ঐতিহাসিক তাহিরর স্কয়ারে এখনো বিক্ষোভ চলছে। এর পরিপ্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার এ ব্যবস্থা নিতে যাচ্ছে। বিবিসি। ডুবোজাহাজ আটকমাদকদ্রব্য পাচারে ব্যবহূত একটি ডুবোজাহাজ আটক করেছে হন্ডুরাস। গত বুধবার রাতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্লো প্যাসকুয়া জানান, দেশের ক্যারিবীয় উপকূল থেকে ২৬ কিলোমিটার দূরে ডুবোজাহাজটি আটক করা হয়। এটি কলম্বিয়া থেকে মাদকদ্রব্য পাচার করত বলে সন্দেহ করা হচ্ছে। এ সময় সন্দেহভাজন পাঁচজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এএফপি।বন্য প্রাণী উদ্ধারথাইল্যান্ডের একটি ব্যক্তিগত চিড়িয়াখানা থেকে গতকাল বৃহস্পতিবার কিছু বাঘ ও চিতাবাঘের শাবক উদ্ধার করা হয়েছে। দেশটির বন্য প্রাণীবিষয়ক পুলিশের একটি দল এই অভিযান চালায়। উদ্ধার করা এসব প্রাণীর নিবন্ধন ছিল না। থাই নেচার ক্রাইম পুলিশ জানায়, কোনো বন্য প্রাণী পাচারকারী চক্রের সঙ্গে ওই চিড়িয়াখানা জড়িত থাকতে পারে। চিড়িয়াখানার মালিক দাবি করেছেন, এসব শাবক চিড়িয়াখানায়ই জন্ম নিয়েছে। এএফপি।