সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে হস্তান্তরইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলের পাঁচজন অভিযুক্ত কর্মকর্তাকে সে দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়। কর্মকর্তারা হলেন: সাদ্দাম হোসেনের দুই সৎভাই ওয়াতবান ইব্রাহিম হাসান ও শাবাব ইব্রাহিম আল-তিকরিতি, সাবেক প্রতিরক্ষামন্ত্রী সুলতান হাশেম আহমেদ এবং সাবেক দুই জেনারেল হোসেন রশিদ আল-তিকরিতি ও আজিজ সালেহ নোমান। এএফপি।বিয়ের আগ্রহ কমছেফিলিপাইনে বিয়ে না করে মা-বাবা হওয়া জুটির সংখ্যা বাড়ছে। এতে রক্ষণশীলবলেই পরিচিত দেশটিতে অনেক মানুষের মধ্যে বিয়ের আগ্রহ কমে যাচ্ছে। গতকাল দেশটির আদমশুমারি কার্যালয় থেকে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ২০০৮ সালে ফিলিপাইনে জন্ম নেওয়া ১৭ লাখ ৮০ হাজার শিশুর ৩৭ শতাংশেরও বেশি অবিবাহিত জুটির সন্তান। এএফপি।