সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ সেনা নিহতআফগানিস্তানে বোমা বিস্ফোরণে গত বুধবার এক ব্রিটিশ মেরিন সেনা নিহত হয়েছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। ব্রিটিশ সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জেমস কার স্মিথ জানান, দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে টহল দেওয়ার সময় বোমা বিস্ফোরণে তিনি নিহত হন। এএফপি।তিনজনকে হত্যাপাকিস্তানে তালেবানবিরোধী উপজাতীয় এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা। আফগানিস্তানের সীমান্তসংলগ্ন পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত বাজাউর জেলার আসগর গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ইরশাদ খান জানান, জঙ্গিরা প্রথমে রকেট ও হ্যান্ডগ্রেনেড ছুড়ে মারে। পরে বাড়িতে ঢুকে তাঁদের গুলি করে হত্যা করে। এএফপি।