সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলিতে ভূমিকম্পচিলির উপকূলে গত শুক্রবার ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে চিলির বন্দর নগর ভালপারাইসোর ৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ছয়। উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাটির ২৩ কিলোমিটার অভ্যন্তরে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এএফপি।আটজনের কারাদণ্ডদাঙ্গায় জড়িত থাকার দায়ে চীনে আট ব্যক্তিকে এক থেকে ছয় বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত মাসে গুয়াংদং প্রদেশে এক অন্তঃসত্ত্বা নারী হকারকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ওই দাঙ্গার সূত্রপাত হয়। রয়টার্স।দোষ স্বীকারযুক্তরাষ্ট্রের আলাস্কার দুই বাসিন্দা অবৈধভাবে সিন্ধুঘোটকের দাঁত কেনা-বেচার অপরাধ গতকাল শুক্রবার স্বীকার করেছে। গত এপ্রিলে প্রায় এক হাজার পাউন্ড সিন্ধুঘোটকের দাঁত ও অন্যান্য প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ কেনা-বেচার অভিযোগে ওই দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়। কৌঁসুলিরা বলেন, ২০ বছরের মধ্যে বন্যপ্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের এটাই সবচেয়ে বড় ঘটনা। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ কেনা-বেচা নিষিদ্ধ। রয়টার্স।