সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
এবার সস্তা বাড়িন্যানো গাড়ির পর গরিব মানুষের জন্য এবার সস্তা বাড়ি নির্মাণ করবে ভারতের শিল্পগোষ্ঠী টাটা। এ ধরনের বাড়ি এক সপ্তাহের মধ্যেই নির্মাণ করা সম্ভব। যাদের জমি আছে, এমন বাড়ির জন্য তাদের ভারতীয় মুদ্রায় ব্যয় করতে হবে ৩২ হাজার রুপি। টাটার একজন মুখপাত্র জানান, এর মধ্যে সস্তা বাড়ির নমুনা পরীক্ষা করা হয়েছে। আগামী বছর থেকে এসব বাড়ি বিক্রি শুরু করার বিষয়ে বিভিন্ন রাজ্যের সরকারের সঙ্গে আলোচনা চলছে। বিবিসি। গাজায় পৌঁছাতে পারেফিলিস্তিনপন্থী কর্মীদের বহন করা গাজা অভিমুখী একটি ফরাসি ইয়ট আজ মঙ্গলবার গন্তব্যে পৌঁছাতে পারে। গত শনিবার গ্রিক দ্বীপ থেকে ইয়টটি গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। গতকাল সোমবার ইয়টের পরিচালনাকারী প্রতিষ্ঠানের এক মুখপাত্র এ তথ্য জানান। ইয়টে তিনজন ক্রু ও তিনজন সাংবাদিকসহ ১৬ জন আরোহী রয়েছেন। এএফপি।জঙ্গিবাদ দমনেইন্দোনেশিয়ার একটি ইসলামি তরুণ সংগঠন জঙ্গিবাদ দমনে বিশেষ দল গঠন করেছে। দলটির সদস্যরা হাতবোমা নিষ্ক্রিয় করতে পুলিশকে সহায়তাও করবেন। গতকাল সোমবার আনসার ইয়ুথ নামের ওই সংগঠনের চেয়ারম্যান নুরসান ওয়াহিদ বলেছেন, এই দলে দুই শতাধিক সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে বোমা নিষ্ক্রিয় করার প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এএফপি। নিষিদ্ধ করা হবেতেজস্ক্রিয়ার আশঙ্কায় ফুকুশিমা থেকে জাপানের অন্যত্র গরুর মাংসের সরবরাহ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। গতকাল সোমবার জাপানের সিনিয়র ভাইস হেলথ মিনিস্টার কোহেই ওতসুতা জানান, ফুকুশিমার আশপাশের জায়গা থেকেও মাংসের সরবরাহ নিষিদ্ধ করা হতে পারে। সম্প্রতি ফুকুশিমায় ১৩৬টি গরুর মাংসে তেজস্ক্রিয়তা পাওয়ার পর এ পরিকল্পনা নেওয়া হয়। বিবিসি। বোমা বিস্ফোরণেরাশিয়ার উত্তর ককেসাসে গতকাল সোমবার পৃথক দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ কথা জানায়। কর্মকর্তারা জানান, চেচনিয়ার পার্বত্য এলাকায় একটি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত ও সাতজন আহত হন। এ ছাড়া কাস্পিয়ান সাগরের তীরবর্তী দাগেস্তান প্রজাতন্ত্রে আরেকটি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হন। এএফপি।ফিরছে‘আটলান্টিস’ পুরোনো যন্ত্রপাতি ও বর্জ্য নিয়ে আজ মঙ্গলবার পৃথিবীর উদ্দেশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার খেয়াযান ‘আটলান্টিস’। আগামী বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল নয়টা ৫৭ মিনিটে ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টারে অবতরণ করবে খেয়াযান। এএফপি, রয়টার্স।