সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘মা-অন’জাপানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মা-অন’। এর প্রভাবে দেশটিতে প্রবল বর্ষণসহ ঝড় বয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, গতকাল মঙ্গলবার রাতে ঝড়টির ঘণ্টায় সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার বেগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিকোকু দ্বীপে আঘাত হানার কথা। আজ বুধবার সকালে ঝড়টি হোনসু দ্বীপের দিকে এগিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এএফপি।দোষ স্বীকারনিউজিল্যান্ডে ২৩টি সিল ও সিলের বাচ্চা পিটিয়ে মারার অভিযোগ স্বীকার করেছে একজন যুবক। একজন কর্মকর্তা জানান, সাউথ আইল্যান্ডের কাইকাউরা এলাকার কাছে নির্মাণাধীন একটি ভবনে কাজ শেষে বাড়ি ফেরার সময় জেসন ট্রেভর গডসিফ (১৯) নামের ওই ব্যক্তি ধাতব নল দিয়ে পিটিয়ে এসব সিল মেরে ফেলেন। নিউজিল্যান্ডের প্রচলিত আইনে কোনো ব্যক্তি সিলের ক্ষতি করলে তার ছয় মাসের কারাদণ্ডের আদেশ হতে পারে। এ ছাড়া বড় অঙ্কের অর্থ জরিমানা করার বিধান রয়েছে। বিবিসি। প্রকাশ্যে ফাঁসিইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে গতকাল মঙ্গলবার ধর্ষণের দায়ে তিন ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনার খবরে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, ফাঁসি হওয়া ব্যক্তিরা কেবল ধর্ষণই করেনি, পরবর্তী সময়ে ভয় দেখিয়ে সুবিধা বাগাতে ধর্ষণের দৃশ্যও ভিডিওতে ধারণ করে। ওই তিনজনসহ চলতি বছর ইরানে বিভিন্ন অপরাধে ১৬৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। গত বছর বিভিন্ন অপরাধে ১৭৯ জনকে ফাঁসি দেওয়া হয়। এএফপি। ব্যবহারকারী বেড়েছেচলতি বছরের জুনের শেষ নাগাদ চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪৮ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। অর্থাৎ, চীনের ১৩০ কোটি মানুষের মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি লোক ইন্টারনেট ব্যবহার করে। গতকাল মঙ্গলবার চায়না ইন্টারনেট নেটওয়ার্ক সেন্টারের এক সমীক্ষার ফলাফলে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গত বছর ডিসেম্বর থেকে গত জুন পর্যন্ত চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ৭৭ লাখ বেড়েছে। এএফপি।