সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ার ‘খাদ্য’ নয়বিয়ারকে অ্যালকোহলের শ্রেণীভুক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সই করা একটি বিল গত বুধবার আইনে পরিণত হয়েছে। এতে রাশিয়ার সরকার স্পিরিটের মতো বিয়ারের বিক্রিও নিয়ন্ত্রণ করতে পারবে। রাশিয়ায় এখন পর্যন্ত যেসব পানীয়তে অ্যালকোহলের মাত্রা ১০ শতাংশের কম, সেসব পানীয়কে ‘খাদ্য’ হিসেবে গণ্য করা হয়। রাশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারণ করা ঝুঁকিপূর্ণ মাত্রার চেয়েও দ্বিগুণ অ্যালকোহল পান করা হয়। বিবিসি।প্রচণ্ড দাবদাহেযুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহে প্রচণ্ড দাবদাহে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস গত বুধবার জানায়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলেও দাবদাহ বয়ে যেতে পারে এবং তা কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। কর্মকর্তারা জানান, ২৪টির বেশি অঙ্গরাজ্যে দাবদাহের কারণে সতর্কতা জারি করা হয়েছে। রয়টার্স।গোল্ড কোস্টে খুনঅস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর গোল্ড কোস্টে আবারও এক ব্যক্তি খুন হয়েছেন। কলিন লুথারবরো (৩৬) নামের ওই ব্যক্তিকে গত বুধবার গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে গোল্ড কোস্টে একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচ ব্যক্তি খুন হলেন। গতকাল বৃহস্পতিবার কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়ন বলেছে, গোল্ড কোস্ট অস্ট্রেলিয়ার অপরাধ কেন্দ্রে পরিণত হয়েছে। এএফপি।দেখা যাবে হ্যারি পটারযুক্তরাষ্ট্রের চলচ্চিত্র স্টুডিওর সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলায় ইন্দোনেশীয় ভক্তরা সিনেমা হলে গিয়ে হ্যারি পটার সিরিজের নতুন ছবি দেখতে পারবে। এর আগে ইন্দোনেশিয়ার সরকার তাদের হলগুলোতে বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের ওপর কর আরোপ করে। এর প্রতিবাদে মোশন পিকচার অ্যাসোসিয়েশন (এমপিও) ইন্দোনেশিয়ার সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শন পাঁচ মাস বন্ধ রাখে। এমপিও যুক্তরাষ্ট্রের স্টুডিওগুলোর প্রতিনিধিত্ব করে থাকে। এএফপি।