সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
৪১ জনের মৃত্যুচীনের হেনান প্রদেশে গতকাল শুক্রবার একটি যাত্রীবোঝাই দ্বিতল বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানায়, বাসটিতে ঝুঁকিপূর্ণ মালামাল বহন করা হচ্ছিল। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বাসটি থেকে চালকসহ ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এএফপি। নৈতিক কারণেচিলির নতুন জ্বালানিমন্ত্রী ফার্নান্দো ইচেভেরিয়া গত বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। এর তিন দিন আগে তিনি এই দায়িত্ব নেন। ইচেভেরিয়া বলেন, তাঁর একটি কোম্পানি জ্বালানি মন্ত্রণালয়ের ব্যবসার সঙ্গে জড়িত। এতে অনেকেই ধারণা করতে পারেন, তিনি মন্ত্রণালয় থেকে ব্যবসায়িক সুবিধা নিচ্ছেন। এ কারণে তিনি পদত্যাগের ওই সিদ্ধান্ত নিয়েছেন। এএফপি।২০ বছরে প্রথমযুক্তরাষ্ট্রে ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্যের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। মা-বাবা ও বোনকে হত্যার দায়ে অ্যান্ড্রু গ্রান্ট ডেইয়াং নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে কার্যকর করা হয়। ১৯৯২ সালে ক্যালিফোর্নিয়ায় গ্যাস চেম্বারে এক ব্যক্তির মৃতুদণ্ড কার্যকর করার দৃশ্য ধারণের জন্য আদেশ দিয়েছিলেন আদালত। এএফপি। নির্ভরযোগ্য নয়উন্নয়নশীল দেশগুলোতে যক্ষ্মার জীবাণু নির্ণয়ে রক্ত পরীক্ষার পদ্ধতি দ্রুত নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বুধবার সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এসব পরীক্ষা নির্ভরযোগ্য নয় বলে বিশেষজ্ঞদের দাবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, যক্ষ্মা নির্ণয়ের পরীক্ষার পদ্ধতি সঠিক না হওয়ায় কোটি কোটি মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এএফপি।