সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরত পাঠিয়েছেকানাডা থেকে ফেরত পাঠানো চীনের পলাতক আসামি লাই চ্যাংজিংকে গতকাল শনিবার দেশে নিয়ে যাওয়া হয়েছে। গত শুক্রবার কানাডার ফেডারেল আদালত চ্যাংজিংকে দেশ থেকে বিতাড়নের নির্দেশ দেন। চীনের অভিযোগ, ১৯৯৯ সালে দেশ থেকে পালানোর আগে চ্যাংজিং ফুজিয়ান প্রদেশের জিয়ামেনভিত্তিক একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ঘুষ ও কর ফাঁকির অভিযোগও রয়েছে। রয়টার্স।জাপানে ভূমিকম্পজাপানের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের মিয়াগি উপকূলে, সমুদ্রের ৪০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৫। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত মার্চে একই অঞ্চলে ভূমিকম্প-পরবর্তী সুনামিতে প্রায় ২২ হাজার মানুষ মারা যায়। এপি। বিশেষ সুবিধা ফিলিপাইনে প্রতিবন্ধী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। এ সুবিধার মধ্যে রয়েছে পরিবহন, হোটেল ও অবকাশযাপনকেন্দ্রে অবস্থানসহ চিকিৎসাক্ষেত্রে বিশেষ মূল্যছাড়। গত শুক্রবার ফিলিপাইনের পর্যটন বিভাগ এ কথা জানায়। ফিলিপাইনের পর্যটনমন্ত্রী আলবার্তো লিম জানান, বিদেশি প্রতিবন্ধী পর্যটকদের জন্য ২০ শতাংশ মূল্যছাড়ের বিষয়ে পর্যটন ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে সরকার। এএফপি।