সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফরের পরিকল্পনাযুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার লক্ষ্যে উত্তর কোরিয়ার ফার্স্ট ভাইস মিনিস্টার কিম কাই-গন চলতি সপ্তাহের শেষ দিকে নিউইয়র্ক সফরে যাবেন। গতকাল রোববার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে দুই কোরিয়ার শীর্ষস্থানীয় পরমাণুবিষয়ক দূতের বৈঠকের পর এই সফরের পরিকল্পনা করা হয়। রয়টার্স। নতুন মুদ্রা চালুসুদানে গতকাল রোববার থেকে নতুন মুদ্রা চালু করা হয়েছে। গতকালই দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ কথা জানায়। ৯ জুলাই সুদান থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান। কয়েক দিন আগে তারা নতুন মুদ্রা চালু করে। এবার সুদানও নতুন মুদ্রা চালু করল। এর আগে সুদানে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী তিন মাসের মধ্যে তারা বাজার থেকে পুরোনো সুদানি পাউন্ড তুলে নেবে। রয়টার্স।তুর্কি সেনা হত্যাতুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারদিন প্রদেশে কুর্দি বিদ্রোহীরা তিন তুর্কি সেনাকে গুলি করে হত্যা করেছে। গতকাল রোববার সম্প্রচার মাধ্যম সিএনএন তুর্ক এ কথা জানায়। তুরস্কের সশস্ত্র বাহিনী ও কুর্দি বিদ্রোহীদের সংঘাত যখন চরমে, ঠিক তখন এই হত্যার ঘটনা ঘটল। ১১ দিন আগে তুরস্কের সেনাবাহিনীর প্রধান জানান, দিয়ারবাকির প্রদেশে ঘন অরণ্যে ছাওয়া এলাকায় সংঘর্ষে ১৩ জন তুর্কি সেনা নিহত হয়। রয়টার্স।