সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
চুক্তি সইদক্ষিণ কোরিয়া ও ভারত গতকাল সোমবার পরমাণু সহায়তাবিষয়ক একটি চুক্তি সই করেছে। রাজধানী সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং-বাক ও ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের বৈঠকের পর এ চুক্তি সই করা হয়। এর ফলে ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া ভারতের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলোতে কাজ করতে পারবে। বর্তমানে ভারতে ২০টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে এবং ছয়টি কেন্দ্র নির্মাণাধীন। ২০৩২ সালের মধ্যে ভারতে আরও ৪০টিরও বেশি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এএফপি। সহায়তার অঙ্গীকারবিশ্বব্যাংক খরাপীড়িত সোমালিয়ার জন্য গতকাল সোমবার ৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ-সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে। এ অর্থের একটি বড় অংশ সোমালিয়ার কৃষকদের দীর্ঘমেয়াদি সহায়তা প্রকল্পে ব্যয় হবে। এ ছাড়া খরাপীড়িত ও অনাহারে থাকা মানুষের তাৎ ক্ষণিক সহায়তায় এক কোটি ২০ লাখ ডলার ব্যয় করা হবে। বিশ্বব্যাংকের আফ্রিকা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট বলেন, সোমালিয়ার বর্তমান পরিস্থিতির জন্য দীর্ঘমেয়াদি পুনর্গঠনমূলক সহায়তা দরকার। এএফপি। গ্যাস উত্তোলনে জাপান সমুদ্রের তলদেশ থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য একটি পরীক্ষা চালাবে। গতকাল সোমবার দেশটির অর্থ ও বাণিজ্যবিষয়ক পত্রিকা নিক্কির এক প্রতিবেদনে এ কথা বলা হয়। মিথেন হাইড্রেট বা ‘বার্নিং আইস’ বলে খ্যাত এই গ্যাস উত্তোলনে এ ধরনের পরীক্ষা বিশ্বে এটাই প্রথম। প্রতিবেদনে বলা হয়, টোকিওর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিজোওকা ও ওয়াকাইয়ামার মধ্যবর্তী জায়গার সমুদ্রে ওই পরীক্ষা চালানো হবে। এ জন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। এএফপি।