সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ক্যাঙ্গারু তাড়াতেঅস্ট্রেলিয়ায় বেপরোয়া হয়ে ওঠা একটি ক্যাঙ্গারু তাড়াতে গতকাল মঙ্গলবার মরিচের গুঁড়া ছিটানো হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কুইন্সল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চার্লিভিল শহরে ক্যাঙ্গারুটি ফিলিস জনসন (৯৪) নামের এক বৃদ্ধাকে আক্রমণ করে। পুলিশ জানায়, গতকাল দুজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যান। এ সময় তাঁদের দিকে ক্যাঙ্গারুটি তেড়ে এলে এটিকে তাড়াতে মরিচের গুঁড়া ছিটানো হয়। এএফপি।মৃত্যুদণ্ড কার্যকরহামাস-নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলকে সহযোগিতা করার দায়ে গতকাল মঙ্গলবার দুই ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। তবে মৃত্যুদণ্ডের বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে বিবৃতিতে কিছু বলা হয়নি। চলতি বছর ইসরায়েলকে সহযোগিতার দায়ে ফিলিস্তিনে মৃত্যুদণ্ড কার্যকরের এটা দ্বিতীয় ঘটনা। এএফপি।তেজস্ক্রিয়া ঠেকাতেজাপানে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের কারণে আক্রান্ত সব গরুর তেজস্ক্রিয় মাংস পুড়িয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ কথা ঘোষণা করা হয়। জাপানের কৃষিমন্ত্রী মিচিহিকো কানো বলেন, তেজস্ক্রিয়ার উদ্বেগ দূর করে গরুর মাংসের ওপর ভোক্তাদের আস্থা ফিরিয়ে আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এএফপি।