সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দেহাবশেষ হস্তান্তরলিবিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত একজন ডাচ্ নারীর দেহাবশেষ গত বৃহস্পতিবার নেদারল্যান্ডে পাঠানো হয়েছে। কেএলএমের একটি ফ্লাইটে করে তাঁর দেহাবশেষ আমস্টারডামে পাঠানো হয়। অন্য দেহাবশেষগুলো আজ (শনিবার) থেকে স্বদেশে পাঠানো হবে। বিধ্বস্ত বিমানটিতে নিহত ১০৩ আরোহীর বেশির ভাগই নেদারল্যান্ড থেকে লিবিয়ার ত্রিপোলিতে যাচ্ছিলেন। বেঁচে যাওয়া একমাত্র ডাচ্ আরোহী রুবেন ভ্যানকে (৯) দেশে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় রুবেনের বাবা-মা নিহত হন। এএফপি।কুকুরের জন্য কনসার্টযুক্তরাষ্ট্রের রকতারকা লু রিড ও তাঁর শিল্পানুরাগী স্ত্রী লরি অ্যান্ডারসন অস্ট্রেলিয়ায় কুকুরের জন্য ‘হাইফ্রিকোয়েন্সি’-এর একটি কনসার্টের আয়োজন করেছেন। সিডনি অপেরা হাউসের বাইরে ‘মিউজিক ফর ডগস’ নামের কনসার্টটিকে অস্ট্রেলিয়ায় আন্তজাতীয় প্রাণীদের মধ্যে বিরল সামাজিক সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। কনসার্টে কুকুরের জন্য বাজানো বিশেষ সংগীত মানুষ শুনতে পারবে না। বিবিসি।