সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুতিন ফিরলেরাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন পরবর্তী নির্বাচনের মাধ্যমে আবার প্রেসিডেন্ট হলে দেশে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। গতকাল বুধবার এ কথা বলে হুঁশিয়ার করেছেন ক্রেমলিনের দুই উপদেষ্টা। দৈনিক ভেদামস্তি পত্রিকায় প্রকাশিত নিবন্ধে ইনস্টিটিউট অব কনটেম্পোরারি ডেভেলপমেন্টের প্রধান ইগর ইউরগেনস ও বোর্ড সদস্য ইয়েভগেনি গন্তমাখের বলেন, পুতিন আবার প্রেসিডেন্ট হলে অর্থনৈতিক খাতে অচলাবস্থা দেখা দিতে পারে। বাড়তে পারে সামাজিক উত্তেজনা। এএফপি।ব্যবসায়ী গ্রেপ্তারযুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক টন চোরাই হাতির দাঁত বিক্রির জন্য একটি ব্যবসাপ্রতিষ্ঠানে তা রাখায় একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কৌঁসুলিরা জানান, ভিক্টর গর্ডন (৬৮) নামের ওই ব্যবসায়ী একজন প্রতিনিধির মাধ্যমে আফ্রিকা থেকে এসব হাতির দাঁত অবৈধভাবে আমদানি করেন। এরপর এসব দাঁত খোদাই করে শিল্পকর্ম হিসেবে বিক্রির জন্য প্রস্তুত রাখেন। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইনে হাতির দাঁতের চোরা কারবার কঠোরভাবে নিষিদ্ধ। বিবিসি।মনরোর ছোঁয়াএটি যুক্তরাষ্ট্রের একটি পুরোনো বেসবল। অনেক দিন তা সংরক্ষিত ছিল একটি বাক্সে। আগামী ৪ আগস্ট শিকাগো শহরে নিলামে তোলা হবে এটি। দাম আশা করা হচ্ছে ২০ হাজার মার্কিন ডলার। এতে রয়েছে সাড়া জাগানো হলিউড তারকা মেরিলিন মনরোর ছোঁয়া। ১৯৫২ সালে বলটিতে চুমু খেয়েছিলেন তিনি। ওই সময়ের বেসবল তারকা জো ডিম্যাগিওর সঙ্গে তাঁর প্রেম ছিল বলে জোর গুঞ্জন রয়েছে। মনরোর লিপস্টিকের লাল ছোপ এখনো লেগে আছে বলটিতে। এ জন্যই এটির এত দাম। ডেইলি মেইল।শিশু উদ্ধারচীনে চলতি মাসে বিক্রির জন্য অপহরণ করা ৮৯ জন শিশু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৬৯ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার চীনের রাষ্ট্রীয় পত্রিকা চায়না ডেইলিতে প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দুটি মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। পাচারকারীদের মধ্যে একটি দলের সদস্যরা ভিয়েতনামের নাগরিক। তারা ভিয়েতনাম থেকে শিশু অপহরণ করে নিয়ে এসে চীনের দক্ষিণাঞ্চলে বিক্রি করে। রয়টার্স।