সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইউতে অন্তর্ভুক্তআফ্রিকান ইউনিয়ন (এইউ) দক্ষিণ সুদানকে তাদের ৫৪তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। গত বুধবার রাতে আদ্দিস আবাবা-ভিত্তিক এইউ জানায়, ২০০৫ সালের উত্তর ও দক্ষিণ সুদানের শান্তিচুক্তির শর্ত অনুসারে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে। এতে দক্ষিণ সুদানকে এইউর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে। গত কয়েক দশকের সহিংসতা শেষে চলতি মাসের ৯ তারিখে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে। রয়টার্স।মন্ত্রিসভার পদত্যাগসাইপ্রাসের প্রেসিডেন্ট ডিমিট্রিস ক্রিসটোফিয়াসের পুরো মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছে। এর আগে দেশটিতে সামরিক বাহিনীর গোলাবারুদের বিস্ফোরণের ঘটনায় ১৩ জনের প্রাণহানি ও একটি বিদ্যুৎকেন্দ্রের ক্ষয়ক্ষতির জন্য ক্রিসটোফিয়াসের মন্ত্রিসভা তোপের মুখে ছিল। সরকারি মুখপাত্র স্টেফানোস স্টেফানোউ বলেন, রদবদলের জন্য ক্রিসটোফিয়াস ১১ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভার সবাইকে পদত্যাগপত্র জমা দেওয়ার অনুরোধ করেন। এএফপি।রক্ষা পেল বিড়ালআট মাসের একটি বিড়ালছানা ওয়াশিং মেশিনে পড়ে যায়। এরপর মেশিনটি এক ঘণ্টা চালু ছিল। তবে প্রিন্সেস নামের বিড়ালছানাটি অলৌকিকভাবে বেঁচে গেছে। গত বুধবার যুক্তরাজ্যের অ্যাবারডিন শহরে ঘটনাটি ঘটেছে। প্রিন্সেসের প্রভু সুসান গর্ডনের ধারণা ছিল, এটি অন্য কোথাও চলে গেছে। তবে ওয়াশিং মেশিন খুলে এর মধ্যে প্রিন্সেসকে দেখে চোখ ছানাবড়া হয়ে যায় তাঁর। এরপর তিনি বিড়ালছানাটিকে দ্রুত শুকিয়ে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। বিবিসি।আট বন্দুকধারীকে হত্যাআফগানিস্তান থেকে তাজিকিস্তানে মাদক পাচারের চেষ্টার সময় তাজিক সীমান্তরক্ষীরা আট বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার একজন তাজিক কর্মকর্তা জানান, গত বুধবার রাজধানী দুসানবের ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় ওই বন্দুকধারীদের হত্যা করা হয়। এ সময় অপর চার বন্দুকধারী আফগানিস্তানে পালাতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ৫০ কেজি মাদক উদ্ধার করা হয়েছে। রয়টার্স।