সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খনিতে বিস্ফোরণেইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুগানস্ক অঞ্চলে গতকাল শুক্রবার একটি কয়লাখনিতে বিস্ফোরণে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন নয়জন। রাজধানী কিয়েভভিত্তিক জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রাত দুইটার দিকে খনিতে ওই বিস্ফোরণ ঘটে। এ সময় খনির ভেতর ২৮ জন শ্রমিক কাজ করছিলেন। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ইউক্রেনে বেশির ভাগ খনিতেই মিথেন গ্যাস জমা হওয়ার কারণে বিস্ফোরণ ঘটে থাকে। এএফপি।ফের ছাঁটাইযুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও সাত হাজার কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে। সরকারি ব্যয় হ্রাসের পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গার্ডিয়ান পত্রিকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে এ পদক্ষেপের কথা জানানো হয়। তবে সম্প্রতি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্সের পার্লামেন্টে দেওয়া বিবৃতিতে এ ছাঁটাইয়ের কথা বলা হয়নি। ওই বিবৃতিতে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যদের ছাঁটাই করার কথা বলা হয়েছিল। বিবিসি।মেরিন সেনার শিরশ্ছেদফিলিপাইনে মুসলিম জঙ্গিরা দুজন মেরিন সেনার শিরশ্ছেদ করেছে। দেশটির দক্ষিণাঞ্চলে গত বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষের সময় ওই ঘটনা ঘটে। সংঘর্ষে আরও পাঁচ মেরিন সেনা নিহত ও ২৬ জন আহত হন। নৌবাহিনীর মুখপাত্র লে. কর্নেল ওমর তনসে বলেন, আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আবু সাইয়াফ ওই দুই মেরিন সেনার শিরশ্ছেদ করে। এ ছাড়া সংঘর্ষে আবু সাইয়াফের ৩০ জন জঙ্গিও নিহত হয়েছে বলে তিনি জানান। এএফপি।নতুন শুনানিইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক মার্কিন পর্যটক শেন বয়্যার ও জশ ফ্যাটালের মামলার নতুন শুনানি আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। এদিনই তাঁদের আটকাদেশের দুই বছর পূর্ণ হচ্ছে। ২০০৯ সালের ৩১ জুলাই ইরানের সীমান্ত এলাকা থেকে ওই দুই মার্কিনকে গ্রেপ্তার করা হয়। ইরানের ভাষ্য, দুই মার্কিন তাঁদের দেশে অবৈধভাবে গোয়েন্দাগিরি করছিলেন। তবে যুক্তরাষ্ট্র ওই অভিযোগ অস্বীকার করে তাদের মুক্তি দাবি করেছে। এএফপি।