সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রুস লির সামগ্রীকুংফুর কিংবদন্তি ব্রুস লির ৩৩টি সামগ্রী আগামী সপ্তাহে হংকংয়ে নিলামে তোলা হবে। আমেরিকার কেলহার অকশনস ও হংকংয়ের ফিলা চায়না যৌথভাবে এই নিলামের আয়োজন করেছে। গতকাল শনিবার একটি প্রতিবেদনে এ কথা বলা হয়। ওই সামগ্রীগুলোর মধ্যে রয়েছে, ১৯৬৬ সালে লেখা ব্রুস লির একটি চিঠি ও তাঁর গাঢ় নীল রঙের একটি কোট। ধারণা করা হচ্ছে, নিলাম থেকে এক লাখ ১২ হাজার ৯০০ মার্কিন ডলারের বেশি আয় হতে পারে। এএফপি।চার শিশুর মৃত্যুইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা দ্বীপের একটি গ্রামে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে চার শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। গতকাল শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র এ কথা জানান। ওই মুখপাত্র বলেন, গত শুক্রবার গ্রামের একটি ঢালু জায়গায় শিশুরা খেলা করছিল। এ সময় ওই ভূমিধস হয়। মারা যাওয়া শিশুদের একজনের বয়স ৭ বছর। অন্য তিনজনের প্রত্যেকের বয়স ১০ বছর। এএফপি। যাত্রীদের ভোগান্তিঅস্ট্রেলিয়ার সিডনির আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাজার হাজার যাত্রী দুর্ভোগে কাটিয়েছে। বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিমানবন্দরের টার্মিনাল অন্ধকারে নিমজ্জিত হয়। এতে হাজার হাজার যাত্রীর তল্লাশির কাজ ব্যাহত হয়। এ সময় সেখানে ব্যাপক কোলাহলের সৃষ্টি হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এএফপি।