সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
গোপনে সংরক্ষণযুক্তরাজ্যে পুলিশের দুটি বিভাগ গত কয়েক বছরে খুন হওয়া অন্তত ১৫০ জন মানুষের মস্তিষ্ক ও হূৎ পিণ্ড সংরক্ষণ করেছে। বিষয়টি তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারকেও জানায়নি। কর্মকর্তাদের পর্যবেক্ষণে বিষয়টি বেরিয়ে এসেছে। ডেইলি মেইল জানায়, অ্যাভন অ্যান্ড সমারসেট পুলিশ ১১০ জন এবং ওয়েস্ট মার্সিয়া পুলিশ ৪৪ জন খুন হওয়া ব্যক্তির মস্তিষ্ক, হূৎ পিণ্ড ও টিসুর নমুনা সংরক্ষণ করে। সন্দেহজনক বা কারণ দর্শানো হয়নি এমন মৃত্যুর প্রমাণের জন্য সেগুলো সংরক্ষণ করা হয়। দ্য হিন্দু।জাপানে ভূমিকম্পজাপানের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল রোববার ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে সাতজন আহত হয়েছে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি-সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় তিনটা ৫৪ মিনিটে ফুকুশিমা উপকূলে ভূমিকম্প আঘাত হানে। এর উৎ পত্তিস্থল ছিল সমুদ্রের ৪৪ কিলোমিটার গভীরে। এপি।