সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফল অস্ত্রোপচারঅস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাডের হূ ৎপিণ্ডে গতকাল সোমবার সফল অস্ত্রোপচার করা হয়েছে। ব্রিসবেনের সেন্ট অ্যান্ড্রুজ হাসপাতালে চার ঘণ্টার ওই অস্ত্রোপচার করা হয়। হাসপাতালের চিকি ৎসক ম্যালকম ডেভিসন বলেন, পরিকল্পনামতো কেভিন রাডের হূ ৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল এবং খুবই সন্তোষজনক। ধারণা করা হচ্ছে, কেভিন রাড কমপক্ষে দুই মাস দায়িত্ব পালন করতে পারবেন না। এ সময়ে বাণিজ্যমন্ত্রী ক্রেইগ এমারসন তাঁর দায়িত্ব পালন করতে পারেন। এএফপি।১৫ বছর ধরেঅস্ট্রেলিয়ার এক নারী ১৫ বছর ধরে পেটের ভেতরে আঙুরের সমান একটি স্পঞ্জ বহন করছেন। ১৯৯২ সালে হেলেন ও হাগমেন নামে ওই নারীর মলাশয়ে অস্ত্রোপচারের সময় ওই স্পঞ্জটি রয়ে যায়। এর পর থেকে তাঁর অনেকবার জ্বর এসেছে। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায়ও ভুগেছেন তিনি। পরে ২০০৭ সালে হেলেনের পেটে এক্স-রে করার পর বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট চিকি ৎসকের বিরুদ্ধে মামলা করেছেন। বিবিসি।