সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নতুন পররাষ্ট্রসচিবভারতের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে গত সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন রঞ্জন মাথাই। তিনি নিরুপমা রাওয়ের স্থলাভিষিক্ত হলেন। নিরুপমা রাও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হয়েছেন। নতুন পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই ১৯৭৪ সালের ভারতের একজন আইএফএস (ইন্ডিয়ান ফরেন সার্ভিস) ক্যাডার সার্ভিসের অফিসার। একজন কূটনীতিক হিসেবে তিনি ভিয়েনা, কলম্বো, কাতার, ওয়াশিংটন, তেহরান ও ব্রাসেলসে ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন। কলকাতা প্রতিনিধি।লাশ উদ্ধাররাশিয়ায় তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বিভিন্ন বার্তা সংস্থা জানায়, গত সোমবার মস্কোর দক্ষিণে টুলা এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পাশের বাসার লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। তিনজনের বয়স যথাক্রমে চার, পাঁচ ও নয় বছর। অন্য দুজন তাদের মা ও দাদিমা। তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, নয় দিন আগে তাদের পিটিয়ে হত্যা করা হয়। তারপর থেকে বাসায় বাইরে তালা মারা ছিল। এএফপি।