সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপ্টার দুর্ঘটনায়অস্ট্রেলিয়ার খনি কোম্পানির একটি ভাড়া করা হেলিকপ্টার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের ১০ আরোহীর সবাই নিহত হয়েছে। হেলিকপ্টারটি সুলায়েসি দ্বীপের মানান্দ শহর থেকে হালমাহেলা দ্বীপের নিউক্রেস্টের গসোউঙ্গ খনির উদ্দেশে রওনা হয়। এর পরপরই গত বুধবার বিকেল থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটির। গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকর্মীদের একটি দল পাহাড়ে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এপি।কর্মমেলাহংকংয়ের একটি কারাগারে গত বুধবার প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য কর্মমেলা শুরু হয়েছে। মুক্তির পর যাতে কারাবন্দীরা কাজে যোগ দিতে পারেন, এ জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের সংশোধনী সেবা বিভাগ বলেছে, কারাবন্দীদের কাজের ব্যবস্থা করে দিতে বিভিন্ন কোম্পানি আগ্রহ দেখানোর পর এ মেলার উদ্যোগ নেওয়া হয়। এতে করে মুক্তির পর বন্দীরা নতুন জীবন ফিরে পাবে। তারা স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের সুযোগ পাবে। এতে সমাজে অপরাধ কমে আসবে। এএফপি।