সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিলামে ব্রুস লির কোটকিংবদন্তিতুল্য কুংফু ও চলচ্চিত্র তারকা ব্রুস লির একটি পোশাক নিলামে ৭৭ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। গতকাল শনিবার হংকংয়ে এই নিলাম হয়। পোশাকটি হচ্ছে একটি কোট, যা ব্রুস লি তাঁর শেষ ছবি গেম অব ডেথ-এ পরেছিলেন।যুক্তরাষ্ট্রভিত্তিক কেলেহার অকশন্স ও হংকংয়ের ফিলা চায়না যৌথভাবে এই নিলামের আয়োজন করে। আয়োজকেরা জানান, কোটটি প্রত্যাশিতর চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। নিলামে ব্রুস লির ব্যবহূত ১৩টি জিনিস তোলা হয়। এসব জিনিস চড়া দামে বিক্রি করা হয়। একজন মার্কিন সংগ্রাহক কোটটি কিনে নেন। এএফপি।মার্কিন সেনার কারাদণ্ডযুক্তরাষ্ট্রের নিরাপত্তা হেফাজতে একজন আফগান বেসামরিক লোককে হত্যার দায়ে গতকাল শুক্রবার এক মার্কিন সেনাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অ্যাডাম উইনফিল্ড নামে ওই সেনা অনিচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার কথা স্বীকার করায় সামরিক আদালত তাঁকে ওই সাজা দেন। ২০১০ সালের মে মাসে ওই আফগান নাগরিককে হত্যা করা হয়। রয়টার্স।জুনোর যাত্রামার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) বৃহস্পতি গ্রহের উদ্দেশে ‘জুনো’ নামের একটি নভোযান পাঠিয়েছে। সৌরজগতের সবচেয়ে বড় এই গ্রহ সম্পর্কে অজানা তথ্য অনুসন্ধানে নাসা এ অভিযান শুরু করে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে গত শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ২৫ মিনিটে বৃহস্পতির উদ্দেশে যাত্রা করে মনুষ্যবিহীন নভোযান জুনো। সবকিছু ঠিক থাকলে নভোযান জুনো ২০১৬ সালে বৃহস্পতিতে পৌঁছাবে। টাইমস অব ইন্ডিয়া।মুদ্রা পাচার রোধেনেপালের সরকার মুদ্রা পাচার রোধে আনুষ্ঠানিকভাবে একটি বিভাগ চালু করেছে। এর নাম ডিপার্টমেন্ট অব মানি লন্ডারিং ইনভেস্টিগেশন। এ বিভাগ কালোটাকা বৈধ করা নিয়ন্ত্রণসহ বিদেশে সন্ত্রাসীদের সম্ভাব্য অর্থ পাচার রোধে কাজ করবে। নেপালের অর্থমন্ত্রী ভরত মোহন অধিকারী বলেন, ‘অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ সংগ্রহকারী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একটি কর্তৃপক্ষ দরকার। তাই আমরা ওই বিভাগ প্রতিষ্ঠা করেছি।’ এএফপি।