সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
তেলকূপে অগ্নিকাণ্ডইরানের পশ্চিমাঞ্চলে গতকাল শনিবার একটি তেলকূপে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। দেশটির সরকারি টেলিভিশনের একটি ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। স্থানীয় কর্মকর্তা বাহরাম তৈমুরি জানান, কেরমানশাহ প্রদেশের নাফ্ত শহরের এই অগ্নিকাণ্ডে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। গ্যাসের ছিদ্র থেকে সৃষ্ট আগুন এখনো নেভানো যায়নি। এএফপি।শান্তিরক্ষী প্রত্যাহারজাতিসংঘ আগামী ৩০ জুনের মধ্যে কঙ্গো থেকে দুই হাজার শান্তিরক্ষী প্রত্যাহার করে নেবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব অনুমোদন করা হয়। তা ছাড়া দেশটিতে নিযুক্ত জাতিসংঘের ‘মোনাক’ ফোর্সের নাম পরিবর্তন করে ইউএন অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন ইন ডিআর কঙ্গো বা মোনাস্কো করা হয়েছে। মোনাস্কো নামটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। মোনাস্কোর অধীনে ২২ হাজার ১৬ সদস্যের জাতিসংঘের একটি বাহিনী আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কঙ্গোতে নিযুক্ত থাকবে। বিবিসি।