সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদ জানাবেশ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের আকাশসীমায় মার্কিন জঙ্গি বিমানের বিনা অনুমতিতে প্রবেশের প্রতিবাদ জানানোর পরিকল্পনা করছে। গত সপ্তাহে শ্রীলঙ্কার আকাশসীমায় প্রবেশ করে ওই জঙ্গি বিমান। স্থানীয় পত্রিকা দ্য সানডে টাইমস-এর খবরে এ কথা বলা হয়। পত্রিকাটি জানায়, কলম্বোয় অবস্থিত মার্কিন দূতাবাসে প্রতিবাদলিপি পাঠানোর পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এএফপি।গ্রেপ্তার ৩৯রোজার নিয়ম ভঙ্গ করার কারণে পাকিস্তানে ৩৯ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা সবাই হোটেল, ক্যানটিন ও রেস্তোরাঁর মালিক। তাঁদের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা গতকাল রোববার এ কথা জানান। শহরজুড়ে অভিযানের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, তাঁদের ৭২ ঘণ্টার জন্য কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সপ্তাহে ফয়সালাবাদ কর্তৃপক্ষ প্রকাশ্যে খাবার খাওয়া ও পান করার জন্য ২৫ জনকে গ্রেপ্তার করে। পিটিআই।