সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা হামলায়পাকিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণ ওয়াজিরিস্তানে গতকাল সোমবার একটি বোমা হামলায় ১০ সেনা আহত হয়েছে। কর্মকর্তারা জানান, সামরিক বাহিনীর একটি গাড়ি দক্ষিণ ওয়াজিরিস্তানের সারারোঘা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় দূরনিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে ওই সেনারা আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এএফপি।কাজ করতে গিয়েনিউজিল্যান্ডে বিমানের ইঞ্জিনে কাজ করার সময় গতকাল সোমবার দুর্ঘটনায় এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এয়ার নিউজিল্যান্ডের একজন মুখপাত্র জানান, সাউথ আইল্যান্ডের ব্লেনহেইম শহরের বিমানঘাঁটিতে একটি লকহিড বিমানের ইঞ্জিনে কাজ করছিলেন মাইলস হান্টার (৫১) নামের ওই প্রকৌশলী। এ সময় চলন্ত ইঞ্জিনটি হঠা ৎ করেই তাঁকে ভেতরে টেনে নেয়। তবে জরুরি বিভাগের কর্মীরা তা ৎ ক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ডেইলি মেইল, এএফপি।