সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন নিপীড়নের দায়েঅস্ট্রেলিয়ার সাবেক এক নৌ কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চার কিশোরকে যৌন নিপীড়নের দায়ে জোহানেজ জিওরুস ভান দের জিদেনকে (৬৪) এ শাস্তি দেন ব্রিসবেন সুপ্রিমকোর্ট। ওই চার কিশোরের মধ্যে দুজনের বয়স ১৬ বছরের নিচে। ১৯৯৭ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৯৯ সালের জানুয়ারির মধ্যে এসব নিপীড়নের ঘটনা ঘটে। এএফপি।বিমান বিধ্বস্তরাশিয়ার কোলিমা এলাকায় একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছে। রুশ সংবাদ সংস্থা আরআইএ নোভোস্তি এ কথা জানিয়েছে। গতকাল মঙ্গলবার চুকোতকা অঞ্চলের দিকে রওনা হওয়ার পরই আন্তোনভ-১২ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এর পরপরই বিমানটি জরুরি অবতরণকালে বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে একটি তল্লাশি ও উদ্ধারকারী দল বিমান ও এর আরোহীদের খোঁজে ঘটনাস্থলে পাঠানো হয় বলে কর্তৃপক্ষ জানায়। রয়টার্স।