সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিচারের কাঠগড়ায়তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর ২৩ জন আত্মীয় ও সহযোগীর বিচার গতকাল বুধবার শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানী তিউনিসের একটি আদালতে এ বিচার শুরু হয়। এদের মধ্যে বেন আলীর শ্যালিকা, ভাগনে-ভাগনিসহ প্রেসিডেন্টের নিরাপত্তাপ্রধান জেনারেল আলী সেরিয়াতিও আছেন। তাঁদের বিরুদ্ধে ধনরত্ন পাচারের অভিযোগ আনা হয়েছে। বিচার বিভাগীয় একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত সাজা হতে পারে। এএফপি।গ্রাহকের ক্ষতিতে আত্মহত্যাশেয়ারবাজারের ধসে গ্রাহকদের লোকসানে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দায়িগুর একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী নিজ অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। শহর পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরায় দেখা গেছে, ওই দিন সিও (৪৮) নামের ওই কর্মী লিফটে ১৮ তলায় ওঠেন। তার পরই তাঁকে মৃত অবস্থায় অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে পাওয়া যায়। এর আগে তিনি আত্মীয়স্বজনের মুঠোফোনে একটি বার্তা পাঠান। তাতে লেখা ছিল, শেয়ারবাজারের ধসে তাঁর গ্রাহকেরা যে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাতে তিনি অত্যন্ত দুঃখিত। এএফপি।