সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মৃত্যুদণ্ড কার্যকরযুক্তরাষ্ট্রে গত বুধবার সন্ধ্যায় প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগে মার্টিন রবেলস (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। টেক্সাসের কারা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিস জানান, মৃত্যুর আগে রবেলসের শেষ বাক্য ছিল, ‘ইসরায়েল, তোমাকে ভালোবাসি।’ মৃত্যুদণ্ডে দণ্ডিত টেক্সাস বংশোদ্ভূত এই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার আগপর্যন্ত পেশায় বাসের হেল্পার ও শ্রমিক ছিলেন। ২০০২ সালে আরেক ব্যক্তিসহ রবেলস টেক্সাসের নুইসেস কাউন্টির এক বাড়িতে ঢুকে দুই ব্যক্তিকে হত্যা করেন। চলতি বছর রবেলসকে নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। এএফপি।বিদেশি সেনা নিহতআফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গতকাল বৃহস্পতিবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচজন বিদেশি সেনা নিহত হয়েছেন। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) এ কথা জানিয়েছে। তবে আইএসএএফ বিস্ফোরণ সম্পর্কে বা নিহত সেনারা কোন দেশের নাগরিক, সে সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। রয়টার্স।