সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতির আক্রমণেইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের পশ্চিম আচেহ এলাকায় হাতির আক্রমণে একজন কৃষক নিহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা মুরসালিন আবদুল্লাহ জানান, আবদুল হালিম (৫২) ও তাঁর স্ত্রী গত বৃহস্পতিবার নিজেদের খেতে কাজ করছিলেন। হঠাৎ পাশের বন থেকে একটি হাতি এসে তাঁদের আক্রমণ করে। হালিমের স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হন। তিনি গ্রামের লোকজন ডেকে নিয়ে খেতে এসে দেখেন, হাতিটি হালিমকে মেরে ফেলেছে। পরে হালিমের লাশ উদ্ধার করা হয়। সরকারি সূত্র জানায়, আচেহ প্রদেশে গত তিন মাসে হাতির আক্রমণে এটি তৃতীয় প্রাণহানির ঘটনা। এএফপি।চার জেলে উদ্ধারদুই কোরিয়ার মধ্যে বিরোধপূর্ণ পীতসাগর সীমান্তে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী উত্তর কোরিয়ার চারজন জেলেকে উদ্ধার করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, বায়েংইয়ং দ্বীপের কাছে মাছ ধরার দুটি নৌকা উল্টে উত্তর কোরিয়ার চারজন জেলে ডুবে যান। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর সদস্যরা তাঁদের উদ্ধার করেন। একই এলাকায় উত্তর কোরিয়ার মাছ ধরার অন্য একটি নৌকার জ্বালানি শেষ হলে জ্বালানির ব্যবস্থা করে সেটি ছেড়ে দেওয়া হয়। সীমান্তে দুই কোরিয়ার মধ্যে গোলা বিনিময়ের এক দিন পর এই উদ্ধারের ঘটনা ঘটে। এএফপি।পরমাণু চুল্লি ঢাকতেসুনামিতে বিধ্বস্ত জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত চুল্লিগুলো ঢেকে রাখতে বিশাল তাঁবু নির্মাণের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, তাঁবু দিয়ে ঢেকে দিলে এসব চুল্লি থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ আশপাশে ছড়িয়ে পড়া বন্ধ হবে। এ ছাড়া তাঁবু দেওয়া হলে বৃষ্টির পানি এসব চুল্লিতে প্রবেশ করতে পারবে না, ফলে নতুন করে কোনো ফুটো তৈরি হওয়ার আশঙ্কাও থাকবে না। গত ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে এই বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। পিটিআই অনলাইন।গরমে মৃত্যুজাপানে প্রচণ্ড দাবদাহের ফলে চারজনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদমাধ্যমে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়েছে। গত বৃহস্পতিবার মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন কৃষক, একজন নিরাপত্তারক্ষী এবং একজন নির্মাণশ্রমিক রয়েছেন। গরমের কারণে সর্দিগর্মিতে আক্রান্ত হওয়া নয় শতাধিক মানুষকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। গত তিন দিনে জাপানের বেশির ভাগ এলাকাজুড়ে তাপমাত্রা বেড়ে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়িয়েছে। এএফপি।