সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
তাজমহলের আয় বিশ্ব ঐতিহ্য তাজমহল থেকে গত ২০১০-১১ অর্থবছরে ভারত সরকার আয় করেছে ২০ কোটি রুপি। এই আয় হয়েছে দেশি-বিদেশি পর্যটকদের কাছ থেকে প্রবেশমূল্য বাবদ। ওই অর্থবছর ভারতের অন্যান্য ১১৬টি সংরক্ষিত সৌধ থেকে আয় হয়েছে ৮৭ কোটি ৩০ লাখ রুপি। ২০০৮-০৯ অর্থবছরে তাজমহল থেকে আয় হয়েছিল ১৪ কোটি ৩৬ লাখ রুপি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৮৯ লাখ রুপিতে। এ ছাড়া এবার কুতুব মিনার থেকে আয় হয়েছে ১০ কোটি, হুমায়ুনের সমাধি থেকে ছয় কোটি ১৫ লাখ এবং দিল্লির লালকেল্লা দুর্গ থেকে পাঁচ কোটি ৯০ লাখ রুপি। এ তথ্য ভারতের পুরাতত্ত্ব বিভাগের। কলকাতা প্রতিনিধিপুঁতে রাখা বোমায়আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গতকাল শনিবার একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। একজন সরকারি কর্মকর্তা এ কথা জানান। হেলমান্দ প্রদেশের মুখপাত্র দাউদ আহমাদি বলেন, সহিং প্রদেশের গেরেশক শহরে স্থানীয় সময় গতকাল সকাল ১০টার দিকে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এই হামলায় একই পরিবারের তিনজন নারী ও দুজন পুরুষ নিহত হয়েছে। তারা মিনি ভ্যানে করে লস্কর গড়ে যাচ্ছিল। এএফপি।