সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পইন্দোনেশিয়ার বেঙকুলু প্রদেশে গতকাল মঙ্গলবার ৬ দশমিক ৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় ভূতাত্ত্বিকেরা এ কথা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার ভূবিদ্যাবিষয়ক সংস্থা জানায়, স্থানীয় সময় বেলা দুইটা ৩৬ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বেঙকুলুর বিনতুহান এলাকার ৫৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটির ১০ কিলোমিটার গভীরে। এএফপি।নারীকে হত্যাআফগানিস্তানের কান্দাহার শহরে গতকাল মঙ্গলবার একজন নিহত হয়েছেন। সরকারি কর্মী রাবিয়া সাদাত (১৮) নামের ওই নারী তাঁর বাসা থেকে বের হলে স্থানীয় সময় সকাল আটটার দিকে তাঁকে গুলি করে হত্যা করা হয়। কান্দাহার প্রদেশের মুখপাত্র জালমাই অয়োবি এ কথা জানান। এ ঘটনার কয়েক ঘণ্টা আগে ন্যাটোর জ্বালানি ডিপো লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে নিরাপত্তারক্ষী চারজন নিহত হয়েছেন। এএফপি।