সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হাঙরের আক্রমণেসেশেল্স দ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে হাঙরের আক্রমণে নববিবাহিত ব্রিটিশ এক নাগরিক মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বিকেলে দ্বীপের আনসে লাজিও সৈকতে সাঁতার কাটতে যান ইয়ান রেডমন্ড (৩০) নামের ওই ব্রিটিশ। এ সময় তাঁর স্ত্রী জেমা হাউটন (২৭) তীরে বসে রৌদ্রস্নান করছিলেন। হঠাৎ করেই রেডমন্ডের চিৎকার শুনে লোকজন পানির দিকে ছুটে যায়। এ সময় দেখা যায়, ছয় ফুট লম্বা একটি হাঙর তাঁকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। টেলিগ্রাফ।তুর্কি সেনা নিহততুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল বুধবার কুর্দি বিদ্রোহীদের হামলায় আটজন তুর্কি সেনা নিহত হয়েছে। সিএনএন-তুর্ক ও এনটিভির খবরে এ কথা বলা হয়েছে। খবরে বলা হয়, ইরাকের সীমান্তবর্তী হাক্কারি প্রদেশের সুকুরকা অঞ্চলে ওই হামলা চালানো হয়। এতে প্রাণহানি ছাড়াও কয়েকজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, পৃথক দুটি মাইন বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এএফপি।