সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বাস দুর্ঘটনাভারতের কর্নাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় এক বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া দুইটায় রাজধানী বেঙ্গালুরু যাওয়ার পথে ওই যাত্রীবাহী বাসটি উল্টে একটি খাদে পড়ে যায়। খাদে পড়ে যাওয়ার পর এর ডিজেল ট্যাংকার ফেটে আগুন লেগে যায়। কর্নাটক রাজ্য সরকার নিহতদের পরিবার-পিছু এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। কলকাতা প্রতিনিধি।মৃত্যুদণ্ড কার্যকরচীনের পূর্বাঞ্চলে একটি স্কুলের ২৯ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষককে ছুরিকাঘাতে আহত করার দায়ে গতকাল রোববার সকালে এক চীনা নাগরিকের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। সু যুযুয়ান (৪৭) নামের ওই ব্যক্তি গত মাসে পূর্ব জিয়াংশু প্রদেশের তাইজিং শহরের একটি কিন্ডারগার্টেনে ছুরি হাতে প্রবেশ করে ওই হামলা চালান। ওই হামলায় চারজন গুরুতর আহত হলেও কেউ মারা যায়নি। এএফপি।বিমান হামলাইসরায়েলের কয়েকটি যুদ্ধবিমান গত শনিবার রাতভর ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে দুই দফা হামলা চালিয়েছে। ইসরায়েলে দুটি রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়। তবে, এতে কারও হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনের একটি সূত্র জানায়, মিসর সীমান্তের কাছে ফিলিস্তিনের রাফাহ শহরের পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় ইসরায়েলি বিমানগুলো দুই দফা হামলা চালায়। এএফপি।