সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে বন্দুকযুদ্ধভেনেজুয়েলার জুলিয়া রাজ্যে ক্যাবিমাস কারাগারে বন্দীদের মধ্যে বন্দুকযুদ্ধে সাত বন্দী নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। জুলিয়া রাজ্যের নিরাপত্তা সচিব ওডালেস কালডেরা গত বুধবার এ কথা জানান। আহত বন্দীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আত্মীয়স্বজনেরা যখন বন্দীদের সঙ্গে দেখা করতে ভিড় করে, তখনই কারাগারে এ গোলাগুলির ঘটনা ঘটে। ১২০ জন বন্দীর ধারণক্ষমতাসম্পন্ন কারাগারটিতে বর্তমানে পাঁচ শতাধিক বন্দী রয়েছেন। ফলে, ভিড় ও সহিংসতা এখানকার নিত্যনৈমিত্তিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এএফপি।কোকা কোলার বিনিয়োগবিশ্বখ্যাত কোমলপানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা কোলা আগামী তিন বছরে চীনে ৪০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে কোকা কোলা ইতিমধ্যে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে। এরপর ২০১২ সালের শুরু থেকে তিন বছর মেয়াদে আরও ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেন্ট মুথার বলেন, কোম্পানির জন্য চীন অন্যতম বড় বাজার। বিগত পাঁচ বছরে সেখানে পণ্য বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে। এএফপি।