সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ঝাড়খণ্ডে বাংলা পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খন্ড রাজ্যে এবার দ্বিতীয় রাজ্যভাষা হিসেবে স্বীকৃতি পেতে চলেছে বাংলা ভাষা। বিহার ভেঙে ২০০০ সালের ১৫ নভেম্বর গঠিত হয় ঝাড়খন্ড রাজ্য। এই রাজ্যে হিন্দিভাষীর পর বাংলাভাষীদের স্থান দ্বিতীয়। দীর্ঘদিন ধরে এই রাজ্যে বসবাসকারী বাংলাভাষীরা বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। সেই দাবির প্রতি এবার সাড়া দিয়েছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার সরকার। কলকাতা প্রতিনিধি।১০০টি হামলাইরাকে ১০০টি হামলা চালানোর লক্ষ্যে সহিংসতা শুরু করেছে আল-কায়েদা। ১৫ আগস্ট ইরাকের ১৮টি শহরে একযোগে হামলার মাধ্যমে তাদের এ সহিংসতা শুরু হয়। হামলায় ৭৪ জন নিহত ও ৩০০ জন আহত হয়। আল-কায়েদার ইরাকি শাখা দি ইসলামিক স্টেট অব ইরাক (আইএসআই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা ওসামা বিন লাদেন ও অন্য নেতাদের হত্যার প্রতিশোধ নিতে এই অভিযান শুরু করেছি।’ এএফপি।কাশ্মীরে সংঘর্ষভারতনিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে গতকাল শনিবার সংঘর্ষে একজন ভারতীয় সেনা কর্মকর্তা ও পাঁচজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। সীমান্তসংলগ্ন গুরেজ জেলায় ভারী অস্ত্রসজ্জিত জঙ্গিরা পাকিস্তান সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা চালালে ওই সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জে এস ব্রার বলেন, সংঘর্ষে পাঁচজন জঙ্গি নিহত হয়েছে। সেনা অভিযান চলছে। এএফপি।বাস উল্টে নিহত ৩৫আফগানিস্তানের কান্দাহার প্রদেশের দামান জেলায় গতকাল শনিবার যাত্রীবাহী বাস উল্টে ৩৫ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে ছিটকে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে একটি সহিংস ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর ছয়জন সদস্য নিহত হয়েছে। এএফপি। বৌদ্ধ ভিক্ষু আটকযৌন হয়রানির অভিযোগে শ্রীলঙ্কার পুলিশ গতকাল শনিবার একজন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে। দেশটির উত্তরাঞ্চলের অনুরাধাপুরার একটি বৌদ্ধমন্দিরের ওই ভিক্ষু ১২ বছর বয়সী একটি মেয়েশিশুকে এক বছর ধরে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। দোষী সাব্যস্ত হলে ৬০ বছর বয়সী ওই ভিক্ষুর সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। দেশটিতে শিশুদের ওপর যৌন হয়রানির দায়ে এর আগে বেশ কয়েকজন ভিক্ষুর দণ্ড হয়েছে। এএফপি।