সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতর্কতা জারিডমিনিকান প্রজাতন্ত্রে দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসা ঝড় আইরিনের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস কর্মকর্তারা জানান, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আইরিন ভূভাগে আঘাত হানার আগে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তাঁরা আভাস দেন, পুয়ের্তো রিকোর পাশ দিয়ে গিয়ে গতকালই ঝড়টির ডমিনিকান প্রজাতন্ত্রে আঘাত হানার কথা। ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আগে এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৯ কিলোমিটারে পৌঁছাতে পারে। বিবিসি।মেয়রকে হত্যারাশিয়ার সেরগিয়েভ পোসাদ শহরের মেয়র ইয়েভগেনি দুশকোকে গুলি করে হত্যা করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলেন, রাজধানী মস্কোর উপকণ্ঠে গতকাল সোমবার অজ্ঞাতনামা এক বন্দুকধারী পর পর দুবার দুশকোকে গুলি করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এপ্রিলে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দুশকোর বাবার দাবি, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এএফপি।চিমনি থেকে উদ্ধারপিপাসা মেটাতে প্রতিবেশীর বাড়ির চিমনি বেয়ে ভেতরে প্রবেশ করতে গিয়ে আটকা পড়েছিল যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ওয়েস্ট ভ্যালি শহরের আট বছর বয়সী একটি ছেলে। চার ঘণ্টার বেশি সময় আটকে থাকার পর তাকে উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট হ্যামিলটন বলেন, একটি গাছ বেয়ে বাড়ির ছাদে ওঠে ছেলেটি।। এরপর সে চিমনির ৩০ ফুট ভেতরে গিয়ে আটকা পড়ে। পরে তার কান্না শুনে চিমনির কিছু অংশ কেটে তাকে উদ্ধার করা হয়। এপি।আহ্বানফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক দেশটির জনগণের কাছে ধাতব মুদ্রা (কয়েন) সঞ্চয় না করার আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অভিযোগ, ব্যাপক হারে মুদ্রা জমানোর কারণে কয়েন-সংকট দেখা দিচ্ছে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংককে উচ্চ মূল্যে বেশি মুদ্রা তৈরি করতে হচ্ছে। ওই ব্যাংকের ডেপুটি গভর্নর দিওয়া গিনিগুন্দো গত রোববার বলেন, কিছু মানুষ কয়েনের মধ্যে ছিদ্র করে এবং বেআইনিভাবে সেগুলো ভিডিও গেমসে ব্যবহার করে। এপি।