সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বন্ধ্যাদের জন্যহংকংয়ের বিজ্ঞানীরা এমন এক ধরনের অণুর সন্ধান পেয়েছেন, যা মানবদেহে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর বন্ধন গড়ে তোলে। এ আবিষ্কার বন্ধ্যাত্বের শিকার দম্পতিদের আশার আলো দেখাবে। হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। গবেষকেরা ডিম্বাণুর পাতলা আবরণের ওপর সিলাই-লুইসএক্স বা এসলেক্স নামের ওই অণুর সন্ধান পেয়েছেন। এ আবিষ্কার বিভিন্ন উপাদানের ঘাটতির কারণে যাঁরা সন্তান উৎপাদনে অক্ষম, তাঁদের চিকিৎসায় সহায়তা করবে। ২০০৯ সালে শুরু ওই গবেষণায় রোগীদের কাছ থেকে সংগৃহীত মোট ১৯৫টি অনুর্বর ডিম্বাণু পরীক্ষা করা হয়। এএফপিঅর্থ সহায়তাসোমালিয়ায় খরাপীড়িতদের ৩৫ কোটি ডলার সহায়তা দেবেন আফ্রিকান ইউনিয়নের নেতারা। জাতিসংঘের হিসাবে, খরা ও দুর্ভিক্ষ মোকাবিলায় সেখানে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন। তবে এ পর্যন্ত পাওয়া গেছে ১ দশমিক ২ বিলিয়ন ডলার। ইথিওপিয়ায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে মাত্র চারটি দেশের প্রধানেরা অংশ নেওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠন হতাশা ব্যক্ত করেছে। তবে নেতারা বলেছেন, কজন অংশ নিল সেটা বড় নয়, বড় বিষয় হচ্ছে—কী পরিমাণ তহবিল সংগৃহীত হলো। বিবিসিতেজস্ক্রিয়া কমাতেদুই বছরের মধ্যে ফুকুশিমা কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া পারমাণবিক তেজস্ক্রিয়ার মাত্রা অর্ধেকে কমিয়ে আনবে জাপান। গতকাল শুক্রবার এ পরিকল্পনা প্রকাশ করেছে দেশটি। এ লক্ষ্যে ফুকুশিমা কেন্দ্রের আশপাশের কয়েক হাজার বর্গকিলোমিটার এলাকা থেকে মাটি ও গাছপালা অপসারণ ছাড়াও সেখানকার বাড়িঘরগুলোর ছাদ পরিষ্কার করা হবে। এ কাজে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হবে এবং সেখানকার অধিবাসীরা কয়েক বছর বাড়িঘরে ফিরতে পারবে না। দেশটির সরকারি হিসাবে, দুই বছরে প্রাকৃতিকভাবেই তেজস্ক্রিয়ার মাত্রা ৪০ ভাগ কমে যাবে। রয়টার্স।