সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্নার পাশে তসলিমাভারতের রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে সমাজকর্মী আন্না হাজারের অনশনমঞ্চে গত শুক্রবার হাজির হন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। তিনি বর্তমানে সুইডিশ পাসপোর্ট নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। তসলিমা রামলীলা ময়দান থেকে ফিরে টুইটারে লিখেছেন, ‘দেখলাম, সেখানে আন্নাটুপি পরে ঘুরে বেড়াচ্ছে স্কুলের ছেলেমেয়েরা। জাতীয় পতাকাও বিক্রি হচ্ছে দেদার।’ দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে লোকপাল বিলের দাবিতে কয়েক দিন থেকে অনশন করছেন সমাজকর্মী ও গান্ধীবাদী নেতা আন্না হাজারে। কলকাতা প্রতিনিধিপ্রথম বৈঠকআন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্তিন লাগার্দে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেছেন। গত শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠকে বিশ্ব-অর্থনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, আইএমএফ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেওয়ায় লাগার্দেকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট ওবামা। বৈঠকে তাঁরা উন্নয়ন ত্বরান্বিত করতে এবং চাকরির ক্ষেত্র তৈরিতে নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া বিশ্ববাজারে ভারসাম্য আনার প্রয়োজনীয়তার ব্যাপারেও তাঁরা একমত হন। এএফপিফিলিপাইনে ঘূর্ণিঝড় উত্তর ফিলিপাইনে গতকাল শনিবার শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানে ব্যাপক বৃষ্টিপাত ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে দুই শিশু নিহত হয়েছে এবং দুই জেলে নিখোঁজ রয়েছে। বেসামরিক নিরাপত্তা কর্মকর্তারা জানান, ‘নানমাডোল’ নামের ওই শক্তিশালী ঘূর্ণিঝড় দেশটির উত্তরাঞ্চলের কাগাইয়ান প্রদেশে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে ভূমিধসে রাজধানীর উত্তরের পাহাড়ি এলাকায় দুই শিশু নিহত হয়। আর পৃথক ঘটনায় সাগরে দুই জেলে নিখোঁজ হয়েছে। আরও অনেক এলাকায় ভূমিধস ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকি এড়াতে সেসব এলাকার বাসিন্দাদের অনেককে সরিয়ে নেওয়া হয়েছে। এএফপি