সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অলস সময়যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উত্তর-পশ্চিমে অবস্থিত সান জুয়ান দ্বীপপুঞ্জে একটি শিকারি তিমি অলস সময় কাটাচ্ছে। গত শুক্রবার থেকে তিমিটি সাঁতার কাটা বন্ধ করে দিয়েছে এবং অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে। ন্যাশনাল মেরিন ফিশারিজ সার্ভিসের মুখপাত্র ব্রায়ান গোরম্যান বলেন, তিমিটিকে গত শুক্রবার কোনো নৌকা আঘাত করেছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে সেন্টার ফর হোয়েল রিসার্চের বিজ্ঞানী কেন বালকম্ব বলেন, সতর্কভাবে পর্যবেক্ষণ করেও ১৮ বছর বয়সী ওই স্ত্রী তিমিটির গায়ে তিনি কোনো নতুন আঘাতের চিহ্ন দেখতে পাননি। তবে সম্ভবত তিমিটি গর্ভবতী। এপি।সেই মোটরগাড়ি২৫ বছর আগে বিক্রি করে দেওয়া একটি মোটরগাড়ি আবার কিনে নিয়েছেন যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারের এক দম্পতি। ইয়ান স্ট্রিংগার ও জেইনি দম্পতি ১৯৮১ সালে লাল রঙের ওই ভক্সহল গাড়িটি কিনেছিলেন। ওই বছরই তাঁদের প্রথম দেখা হয়েছিল। পরিণয়ের দিনে তাঁরা ওই গাড়িটিতেই চড়েছিলেন। প্রথম সন্তানের জন্মের সময়ও ওই গাড়িতে চড়েই হাসপাতালে গিয়েছিলেন জেইনি। এর পাঁচ বছর পর গাড়িটি বিক্রি করে দেন ওই দম্পতি। এরপর ২০০৫ সালে কাকতালীয়ভাবে সেই গাড়িটি কেনার প্রস্তাব পেয়ে হাতছাড়া করেননি স্ট্রিংগার। স্ট্রিংগার বলেন, গাড়িটির সঙ্গে তাঁর অন্য রকম আবেগ জড়িয়ে আছে। গাড়িটিকে রাস্তায় নামানোর উপযোগী করতে স্ট্রিংগারের সময় লেগেছে দুই বছর, খরচ হয়েছে তিন হাজার পাউন্ড। এরপর গত চার বছরে গাড়িটিকে ঠিক আগের পর্যায়ে নিয়ে এসেছেন তিনি। অরেঞ্জ অনলাইন।