সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নাম শুধু আন্নাভারতবাসীর মুখে মুখে এখন একটিই নাম— আন্না হাজারে। দুর্নীতির বিরুদ্ধে অনশন আন্দোলনের পর আন্নার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর সমর্থনে উত্তর প্রদেশের চান্দৌলির রেমা গ্রামের নামকরণ করা হয়েছে ‘আন্না গ্রাম’। ওই গ্রামের সব মানুষের নামের শেষে আন্না পদবি যুক্ত করা হয়েছে। বিভিন্ন রাজ্যেও সদ্যোজাত অনেক শিশুর নাম রাখা হচ্ছে আন্নার নামে। বিহারে বেশির ভাগ সদ্যোজাত শিশুর নামের আগে বা পরে আন্না রাখা হচ্ছে। আন্না হাজারের অনশন শুরু হওয়ার পর বিহারের দ্বারভাঙ্গা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিষ্ঠ হওয়া অনেক শিশুর নামও আন্নার নামে রাখা হয়েছে। কলকাতা প্রতিনিধি।বিয়ন্স অন্তঃসত্ত্বামার্কিন সংগীত তারকা বিয়ন্স নোয়েলস মা হতে চলেছেন—কয়েক মাস ধরে এ ধরনের গুঞ্জন চলে আসছিল। গত রোববার গুঞ্জনটি সত্যি হিসেবে প্রমাণিত হয়েছে। ওই দিন লস অ্যাঞ্জেলেসে এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি আলোকচিত্রীদের উদ্দেশে বলেন, তাঁর জীবনে চমকপ্রদ ঘটনা ঘটেছে। তিনি মা হতে চলেছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তঃসত্ত্বার ব্যাপারে বিয়ন্স গণমাধ্যমকে কিছু বলেননি। তবে পরে তাঁর এক মুখপাত্র বিয়ন্সের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এটিই হতে যাচ্ছে বিয়ন্স ও তাঁর স্বামী জেজেডের প্রথম সন্তান। ২০০৮ সালে তাঁরা বিয়ে করেন। বিবিসি।